CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ঈদে ঘরমুখো বাইকারদের পাশে হোন্ডা, মহাসড়কে ৯ পয়েন্টে সেবা

ঈদে ঘরমুখো বাইকারদের পাশে হোন্ডা, মহাসড়কে ৯ পয়েন্টে সেবা
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: May 25, 2026
Add on
No audio available

ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে বিশেষ হাইওয়ে সার্ভিস ক্যাম্প আয়োজন করেছে হোন্ডা বাংলাদেশ। ঈদযাত্রায় মোটরসাইকেল ব্যবহারকারীদের সহায়তা দিতে আগামী ২৪ ও ২৫ মে ২০২৬ দেশের বিভিন্ন মহাসড়কে মোট ৯টি স্থানে এই সার্ভিস ক্যাম্প পরিচালনা করা হবে। এছাড়া ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের সুবিধার্থে আগামী ৩১ মে আরও ৩টি হাইওয়ে পয়েন্টে সেবা কার্যক্রম চালানো হবে।

হোন্ডা ঈদ উল আযহা হাইওয়ে সার্ভিস ক্যাম্পেইন

হোন্ডা ঈদ উল আযহা হাইওয়ে সার্ভিস ক্যাম্পেইন

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই বিশেষ সার্ভিস কার্যক্রম। ক্যাম্পগুলোতে থাকবেন হোন্ডার এক্সপার্ট সার্ভিস ও টেকনিক্যাল টিমের সদস্যরা। যাত্রাপথে মোটরসাইকেলের বিভিন্ন প্রাথমিক সমস্যা শনাক্তকরণ, ফ্রি চেকআপ এবং প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা দেওয়া হবে।

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন

ঈদের সময় দেশের মহাসড়কগুলোতে মোটরসাইকেলের চাপ কয়েকগুণ বেড়ে যায়। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে অনেক সময় বাইকে ছোটখাটো যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এতে যাত্রাপথে ভোগান্তিতে পড়তে হয় চালকদের। এমন পরিস্থিতিতে দ্রুত সহায়তা দিতে এবং যাত্রীদের নির্ভার রাখতে এই উদ্যোগ নিয়েছে হোন্ডা।

honda-eid-highway-service-camp

সার্ভিস ক্যাম্পে মোটরসাইকেলের ব্রেক, টায়ার, চেইন সেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি ও লাইটিং সিস্টেমসহ প্রয়োজনীয় বিভিন্ন অংশ পরীক্ষা করা হবে। পাশাপাশি যাত্রাপথে নিরাপদে মোটরসাইকেল চালানোর বিষয়ে পরামর্শও দেবেন টেকনিক্যাল বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ হোন্ডার সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রায় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কার্যক্রম পরিচালনা করা হবে। মহাসড়কে চলাচলের সময় চালকদের হেলমেট ব্যবহার, গতি নিয়ন্ত্রণ এবং নিয়মিত বিরতি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

honda-high-way-service-camp

সাম্প্রতিক বছরগুলোতে ঈদকে কেন্দ্র করে বিভিন্ন মোটরসাইকেল ব্র্যান্ডের পক্ষ থেকে হাইওয়ে সার্ভিস ক্যাম্প আয়োজনের প্রবণতা বেড়েছে। এর মাধ্যমে যাত্রাপথে তাৎক্ষণিক সহায়তা পাওয়ায় অনেক চালক স্বস্তি পান বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবারও ঈদযাত্রাকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়কে হোন্ডার এই উদ্যোগ বাইকারদের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

সকল সার্ভিস ক্যাম্পের লোকেশন গুগল ম্যাপসহ -

১. সামিয়া অটো, ক্যান্টনমেন্ট- কুমিল্লা, গুগল লোকেশন: https://maps.app.goo.gl/DKcx3vSAX7gpc8YK8
২. বিসমিল্লাহ মটরস, বাসাইল- নরসিংদী, গুগল লোকেশন: https://maps.app.goo.gl/BJn3WKMdzCBKy5BU7
৩. এন বি সি মটরস, মাওনা- গাজীপুর, গুগল লোকেশন: https://maps.app.goo.gl/u1hQsTazmZuR68aTA
৪. পদ্মা মটরস, মোস্তফাপুর- মাদারীপুর, গুগল লোকেশন: https://maps.app.goo.gl/M8fjgCczkwv1yYYa9
৫. কর্ণফুলী ইন্ডাস্ট্রিজ লিঃ, রেডিও কলোনি- সাভার, গুগল লোকেশন: https://maps.app.goo.gl/t6EmzRyaZA98P45J9 ৬. কৃষাণ হোন্ডা সেন্টার, বগুড়া-নাটোর-রাজশাহী হাইওয়ে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/GdMHF79YNtDWLFsq6?g_st=iw
৭. আরজি হোন্ডা এম্পোরিয়াম-মাধাপাড়া, বগুড়া সিটি বাইপাস, বগুড়া, গুগল লোকেশন- https://maps.app.goo.gl/VkRZsLojED3HYvzw8?g_st=ac
৮. বি. বাড়িয়া হোন্ডা গ্যালারি, কাউতলী মোড়- https://maps.app.goo.gl/MCFDdRXppoK5cCwD9?g_st=awb
৯. হোন্ডা জোন, মডার্ন মোড়, রংপুর- https://maps.app.goo.gl/PMcMs3WN6k8chwB2A
৩১ মে ২০২৬ লোকেশন:
১. হোন্ডা জোন, মডার্ন মোড়, রংপুর- https://maps.app.goo.gl/PMcMs3WN6k8chwB2A
২. সামিয়া অটো, ক্যান্টনমেন্ট- কুমিল্লা, গুগল লোকেশন: https://maps.app.goo.gl/DKcx3vSAX7gpc8YK8
৩. কৃষাণ হোন্ডা সেন্টার, বগুড়া-নাটোর-রাজশাহী হাইওয়ে। গুগল লোকেশন: https://maps.app.goo.gl/GdMHF79YNtDWLFsq6?g_st=iw

খবর হোন্ডা

Discussion 8 Comments