CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

বিসিবির সঙ্গে ভিমোটো বাংলাদেশ এর নতুন যাত্রা, ইভি বাইক পেলেন টাইগার ক্রিকেটাররা

বিসিবির সঙ্গে ভিমোটো বাংলাদেশ এর নতুন যাত্রা, ইভি বাইক পেলেন টাইগার ক্রিকেটাররা
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: May 21, 2026
Add on
No audio available

বিশ্বখ্যাত প্রিমিয়াম ইলেকট্রিক ভেহিকল (ইভি) ব্র্যান্ড ভিমোটো বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)–এর সঙ্গে একটি বিশেষ সহযোগিতায় যুক্ত হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের হাতে তুলে দেওয়া হয়েছে ভিমোটোর প্রিমিয়াম ইলেকট্রিক বাইক।

ভিমোটো বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

ভিমোটো বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

দেশে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তিনির্ভর যানবাহনের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিকভাবে পরিচিত অস্ট্রেলিয়ান ইভি ব্র্যান্ড ভিমোটো বর্তমানে বিশ্বের ৯০টিরও বেশি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং স্মার্ট ও টেকসই ই-মোবিলিটি সমাধানের জন্য পরিচিত।

বাংলাদেশে ব্র্যান্ডটির যাত্রা শুরু হয়েছে চলতি বছর। স্থানীয় পরিবেশক প্রতিষ্ঠান সিম্বা মোটরসের মাধ্যমে দেশের বাজারে ভিমোটোর বিভিন্ন প্রিমিয়াম ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার উন্মোচন করা হয়। সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা মোটর শো ২০২৬–এ ব্র্যান্ডটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

বর্তমানে বাংলাদেশের বাজারে ভিমোটোর কয়েকটি জনপ্রিয় মডেলের মধ্যে রয়েছে TS Street Hunter S, TC Wanderer Pro, CITI, TSXTC এগুলো আধুনিক ডিজাইন, শক্তিশালী মোটর পারফরম্যান্স এবং স্মার্ট ইলেকট্রিক প্রযুক্তির কারণে ইতিমধ্যে তরুণ রাইডারদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

ক্রিকেটারদের হাতে ভিমোটোর ইলেকট্রিক বাইক তুলে দেওয়ার এই উদ্যোগকে দেশের ইভি খাতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জনপ্রিয় ক্রীড়াবিদদের মাধ্যমে পরিবেশবান্ধব যানবাহারের ব্যবহার সাধারণ মানুষের কাছেও আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশে ইলেকট্রিক মোটরসাইকেলের বাজার ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। বিশেষ করে জ্বালানি সাশ্রয়, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে নতুন প্রজন্মের রাইডারদের মধ্যে ইভির চাহিদা বাড়ছে।

খবর ভিমোটো বাংলাদেশ

Discussion 8 Comments