১০ম ঢাকা বাইক শো তে শুধুমাত্র মোটরসাইকেলই না, বরং এক্সেসরিজ ও ইঞ্জিন অয়েল ব্র্যান্ড গুলোও তাদের প্রোডাক্ট প্লেসমেন্ট করেছিল৷ তাদের মধ্যে অন্যতম ছিল বিশ্বখ্যাত লুব্রিকেশন ব্র্যান্ড Caltex ও তাদের প্যাভিলিয়ন Caltex Bangladesh.


১০ম ঢাকা বাইক শোতে আইসিসিবি হল-৩ এর মাঝের দিকে অবস্থান ছিল Caltex এর প্যাভেলিয়নের। এখানে শুধু মোটরসাইকেলই না, সাথে তাদের ফোর হুইল এবং কমার্শিয়াল ভেহিকলের ইঞ্জিন অয়েল গুলো ডিসপ্লে করা হয়৷ ইভেন্ট থেকে যারা ইঞ্জিন অয়েল ক্রয় করছেন তাদের জন্য ছিল আকর্ষণীয় ডিসকাউন্ট এবং সৌজন্য উপহার৷
এছাড়াও দর্শনার্থীদের জন্য বিভিন্ন গেম এক্টিভিটি এবং সিমুলেশন ড্রাইভিং এক্সপিরিয়েন্স করার আয়োজন ছিল। গেম গুলোতে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরষ্কার দেওয়া হয়। সব মিলিয়ে প্রাণবন্ত অংশগ্রহণ ছিল Caltex Bangladesh এর তা বলা বাহুল্য।




























Discussion 8 Comments