CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

FF Moto ২৫০ সিসি এ্যাডভেঞ্চার ট্যুরার স্কুটার ও জার্মান অটোমেশন প্রযুক্তি নিয়ে আসলো বাংলাদেশে

FF Moto ২৫০ সিসি এ্যাডভেঞ্চার ট্যুরার স্কুটার ও জার্মান অটোমেশন প্রযুক্তি নিয়ে আসলো বাংলাদেশে
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: April 25, 2026
Add on
No audio available

ঢাকা আইসিসিবিতে গত ২৩ এপ্রিল থেকে অনুষ্ঠিত হচ্ছে ১৯তম অটো সিরিজ অফ এক্সিবিশন ও ১০ম ঢাকা বাইক শো। এই প্রদর্শনীতে চমৎকার নতুন প্রযুক্তি ও সেগমেন্টের কিছু বাইক ও স্কুটার দেখা যাচ্ছে। FF Moto এর প্যাভিলিয়ন ঘুরে তেমনই কিছু আকর্ষণীয় স্কুটার লক্ষ্য করা গিয়েছে। 

 

FF Moto বাংলাদেশে ২৫০ সিসির প্রথম এ্যাডভেঞ্চার ট্যুরার স্কুটার লঞ্চ করেছে। Longjia XDV 250si স্কুটারটি বেশ প্রিমিয়াম এবং স্পেশালি লং ট্যুরের জন্য বানানো হয়েছে। কি-লেস ইগনিশন সিস্টেম, KYB USD front and dual rear adjustable suspension, ফাংশনাল ডুয়াল চ্যানেল এবিএস, ট্র‍্যাকশন কন্ট্রোল, এডজাস্টেবল উইন্ড শিল্ড, বিল্ট ইন ফগ লাইট সহ আরো অনেক ফিচার দেওয়া হয়েছে।

স্কুটারটিতে ২৫০সিসি, ৪-স্ট্রোক, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, এফ-আই ইঞ্জিন ব্যাবহার করা হয়েছে যা ২৫ হর্সপাওয়ার শক্তি ও ২৪ এন এম টর্ক উৎপন্ন করে।  ইভেন্ট উপলক্ষে এই চমৎকার স্কুটারের প্রাইস নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ ১২ হাজার টাকা। সাথে বাইক শো থেকে বুকিং করা হলে রাইডিং গিয়ারস এবং ফুল ট্যাংক অকটেন উপহার হিসেবে প্রদান করা হবে। 

এই আয়োজনে তাদের লঞ্চ করা আরো একটা স্কুটার বেশ নজর কেড়েছে তার এডভান্সড টেকনলজি এর কারনে। জার্মান স্কুটার Victoria Motorrad এর 150si sixties মডেলের স্কুটারটি ছিল সম্পূর্ণ ইভেন্টের মধ্যে অন্যতম সেরা ইউনিক বাইক। 

১৪৯.৬সিসি, ৪-স্ট্রোক, ৪-ভালভ, সিঙ্গেল-সিলিন্ডার, এফ-আই ইঞ্জিনের এই স্কুটারটি ১৪ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে সক্ষম। স্কুটারটির ডিজাইন রোলস রয়েস গাড়ি থেকে ইন্সপায়ারড। একই সাথে স্মার্ট ড্যাশবোর্ড, অ্যাপ কানেক্টিভিটি, লাইভ ম্যাপ ট্র‍্যাকিং, ড্যাশক্যাম উইথ লাইভ রেকর্ডিং, ডুয়াল চ্যানেল এবিএস, ট্র‍্যাকশন কন্ট্রোল, লেদার সিট সহ আরো অনেক লেটেস্ট ফিচার স্কুটারটিকে ইউনিক করে তুলেছে।

 

এই স্কুটারটির প্রাইস ইভেন্ট উপলক্ষে নির্ধারণ করা হয়েছে ২,৯৯,৯৯০ টাকা মাত্র। এছাড়াও FF Moto তাদের অন্যান্য কম্যুটার ও ১৫০ সিসি এ্যাডভেঞ্চার স্কুটার দর্শনার্থীদের নজর কাড়তে সক্ষম হয়েছিল। 

 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

 

ইভেন্ট খবর

Discussion 8 Comments