CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ - বাবলু

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ - বাবলু
0 Add us on
Md Kamruzzaman Shuvo
1 Followers
Published: November 30, 2023
Add on
No audio available

আমি বাবলু কুমার নাথ, আপনাদের সাথে শেয়ার করবো Lifan KPR 165R বাইকের মালিকানা রিভিউ ।  বর্তমানে এই বাইকটি ব্যবহার করতেছি আমার এই বাইক নেওয়ার অনেক কারন ছিলো যেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো ।

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ

কেন বাইকিং ভালোবাসি - 

ছোট বেলা থেকে স্বপ্ন দেখতাম যে আমার একটি বাইক থাকবে। আর সেই স্বপ্ন থেকেই বাইকিং এর প্রতি ভালবাসাটা তৈরি হয়েছে আর আমি বিভিন্ন জায়গায় ঘুরতে খুব পছন্দ করি আর বাইক হচ্ছে এমন একটি বাহন যার দ্বারা স্বাধীনভাবে যেখানে খুশি সেখানে যাওয়া যায়।

Lifan KPR 165R বাইক নিয়ে মালিকানা রিভিউ

 মন খারাপ হলে বাইক রাইড করলে মন ভালো হয়ে যায়। তারপর বাইক একটা আবেগের জিনিস।। সে জন্য আমি বাইকিং ভালোবাসি। বাইকের প্রতি ছোটবেলা থেকে কেন জানি একটু আলাদা দুর্বলতা কাজ করতো ভালোবাসা ছিল বাইকের প্রতি।

পাঁচ-ছয়টা দিক বিবেচনা করে আমি আমার বাইক টি বেছে নিয়েছি -

বাইকটি বেছে নেওয়ার পিছনে বিস্তারিত বলতে গেলে ২ লক্ষ টাকা বাজেটে কেপিআর হচ্ছে একমাত্র  বেস্ট স্পোর্টস বাইক। এই বাইকটির লুকস, ব্রেকিং, পাওয়ার,কন্ট্রোলিং,মাইলেজ এবং অন্যান্য দিক বিবেচনা করে আমার কাছে অনেক ভালো লেগেছে।

 অন্যান্য বাইকের তুলনায় কেপিআরের পাওয়ার এবং ব্রেকিং অনেক বেটার লেগেছে। এই বাইকটি এফ আই ইঞ্জিন হওয়াতে ভালো মাইলেজ দিবে এইজন্য আমি বাইকটি বেছে নিয়েছি। সিবিএস ব্রেকিং সিস্টেম দেওয়ার কারণে কন্ট্রোলিং এ ভালো সাপোর্ট দিবে আমাকে । এইসব চিন্তা ভাবনা করে আমি এই বাইকটি বেছে নিয়েছি।

Lifan KPR 165R বাইকটির কিছু ভালো দিক -

Lifan KPR 165R বাইকটির কিছু খারাপ দিক -

Lifan KPR 165R বাইক

বাইকটি নিয়ে আমি একবার খাগড়াছড়ি ট‍্যুর দিয়েছি। সারাদিনব্যাপী বাইকটি চালিয়েও আমার কোন ক্লান্তি আসেনি এবং বাইকটি আমাকে নিরাশ করেনি। বাইকটি এই বাজেটে খুব ভালো একটা প্যাকেজ। যারা স্পোর্টস বাইক চালাতে ইচ্ছুক এবং বাজেট  ২ লক্ষ টাকার আশেপাশে তাদের জন্য বেস্ট একটা চয়েজ হবে।

আমি আমার এই বাইকটি নিয়ে খুবই স্যাটিস্ফাইড। আমি এই বাইকটির মালিক হয়ে নিজেকে গর্বিত মনে করি। বাইকটি যতই চালাচ্ছি  ততই বাইকটির প্রেমে পড়ে যাচ্ছি। বাইকটি নিয়ে আমার একটাই পরামর্শ থাকবে যে প্রত্যেক জেলাতেই যেন লিফানের সার্ভিস সেন্টার হয় এবং পার্টস এভেলিটি থাকে, তাহলে আমরা যারা কেপিআর ইউজার আছি তারা খুবই উপকৃত হবো । ধন্যবাদ ।

লিখেছেনঃ  বাবলু কুমার নাথ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন [email protected] – এই ইমেইল এড্রেসে।

     

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক লিফান ১৬৫সিসি

Discussion 8 Comments