CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

৬০ হাজার টাকার অবিশ্বাস্য মূল্যছাড়ের ঘোষণা দিল QJ Motor বাংলাদেশ

৬০ হাজার টাকার অবিশ্বাস্য মূল্যছাড়ের ঘোষণা দিল QJ Motor বাংলাদেশ
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: May 18, 2026
Add on
No audio available

বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে এখন বাজেটের মধ্যে ফিচার প্যাকড বাইকের চাহিদা অনেক বেশি। বিশেষ করে যারা কম বাজেটে স্টাইলিশ ডিজাইন, ভালো পারফরম্যান্স এবং আধুনিক ফিচারের সমন্বয় চান তাদের জন্য আকর্ষণীয় ও অবিশ্বাস্য অফার নিয়ে এসেছে QJ Motor বাংলাদেশ

কিউযে মোটর ডিস্কাউন্ট অফার

এই অফারে QJ Motor Monster SRK 180 বাইকের ওপর এখন থাকছে প্রায় ৬০,০০০ টাকার বিশাল ডিসকাউন্ট। যার ফলে বাইকটি পাওয়া যাচ্ছে মাত্র ১,৯৯,৯৯৯ টাকায়! এই অফারের ফলে বাইকারদের জন্য বাজেটের মধ্যে একটি প্রিমিয়াম লুকিং নেকেড স্পোর্টস বাইক কেনার সুযোগ তৈরি হয়েছে।

কিউযে মোটর ডিস্কাউন্ট অফার

পারফরম্যান্সের দিক থেকে বাইকটি বেশ আকর্ষণীয়। এতে রয়েছে ১৭৯.৮ সিসির ৪-ভাল্ব, লিকুইড-কুলড SOHC EFI ইঞ্জিন, যা থেকে পাওয়া যায় প্রায় ১৮.২ বিএইচপি পাওয়ার এবং ১৫.২ নিউটন মিটার টর্ক। শহরের রাস্তায় স্মুথ রাইডিং কিংবা হাইওয়েতে স্টেবল পারফরম্যান্স দুই ক্ষেত্রেই বাইকটি ভালো অভিজ্ঞতা দিতে সক্ষম।

এছাড়াও বাইকটিতে রয়েছে ৬-স্পিড গিয়ারবক্স, যা রাইডকে আরও রিফাইন্ড অনুভূতি দেয়। সেফটি ফিচার হিসেবে যুক্ত করা হয়েছে ডুয়েল ABS ফলে হঠাৎ ব্রেকিংয়েও বাড়তি কনফিডেন্স পাওয়া যায়। আধুনিক ফিচারের মধ্যে রয়েছে TFT ব্লুটুথ ডিসপ্লে যেখানে বিভিন্ন রাইডিং ইনফরমেশন সহজেই দেখা যায়।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

শুধু বাইক এর উপর ডিসকাউন্ট ই নয়, আফটার সেলস সার্ভিসের দিক থেকেও ক্রেতাদের জন্য কিছু আকর্ষণীয় সুবিধা রাখা হয়েছে। QJ Motor SRK 180 কিনলেই থাকছে ৫টি ফ্রি সার্ভিসিং, ২ বছর বা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি, সারাদেশে অন-কল হোম সার্ভিস সুবিধা এবং ১০০% অরিজিনাল স্পেয়ার পার্টস গ্যারান্টি।

এই বিশেষ ডিসকাউন্ট অফারটি সীমিত সময়ের জন্য। মাত্র ৭ দিন পর্যন্ত এই দামে বাইকটি কেনার সুযোগ থাকবে। তাই যারা এই বাজেটের মধ্যে একটি স্টাইলিশ ও ফিচারসমৃদ্ধ স্পোর্টস বাইক কেনার পরিকল্পনা করছেন, তারা চাইলে QJ Motor অথবা Speedoz Ltd. এর নিকটস্থ শো-রুমে গিয়ে বাইকটি সরাসরি দেখে আসতে পারেন।

খবর কোম্পানী অফার

Discussion 8 Comments